ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু Logo খেলা দেখে দেরিতে ফেরার পর যুবকের মরদেহ উদ্ধার Logo ৯৯৯-এ কলের পর হামহাম থেকে ১০ পর্যটক উদ্ধার Logo একই পরিবারের তিন দৃষ্টি প্রতিবন্ধীর সফল অস্ত্রোপচার Logo খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা Logo বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু Logo ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল টেকনাফ বিজিবি বিদ্যালয় Logo ইতালির কথা বলে ৩ দেশ ঘুরিয়ে লিবিয়ায়, ৫০ লাখ মুক্তিপণেও ‘খোঁজ’ নেই যুবকের Logo পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী Logo সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন

ব্রহ্মপুত্রে পাট কাটতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের কোলা সাঁতরে চরে পাট কাটতে যাওয়ার সময় লিয়াকত মণ্ডল (৮০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা পুটিমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ লিয়াকত মণ্ডল ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে একটি হাঁড়ি সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদের কোলা সাঁতরে চরে পাট কাটতে যাচ্ছিলেন লিয়াকত মণ্ডল। নদীর মাঝপথে স্রোতের কারণে হাঁড়িটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়। এ সময় তিনি পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের নাতি লিয়ন মণ্ডল বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। পরে চিলমারী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ডুবুরি দল পাঠানোর উদ্যোগ নেয়।

চিলমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তন্ময় কুমার বর্মণ বলেন, রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছে। তারা পৌঁছানোর পর উদ্ধার অভিযান শুরু হবে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রহ্মপুত্রে পাট কাটতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

আপডেট সময় :