ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

মহিউদ্দীন আকাশ, কুমিল্লা
  • আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (২২ জুন) প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মো. মোস্তাক আহমদ এর সভাপতিত্বে ও
শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সাহারীয়ার আক্তার।
বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ও গভর্নিং বডির সদস্য সহকারী অধ্যাপক জনাব মো. সরওয়ার জাহান ভূঁঞা দোলন।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এবং মহানগর দোকান মালিক সমিতির সভাপতি মোজাহিদ চৌধুরী, ক্রীড়া ব্যক্তিত্ব মাহাবুবুর আলম চপল, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. শাহ জাহান ও অভিভাবক প্রতিনিধি পলাশী রহমান।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম সুমন, যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা ও যুগ্ম সম্পাদক, প্রভাষক মো. আবদুল হালিম।
আহ্বায়ক ছিলেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক, মাওলানা মো. আমিন আহমেদ মিয়াজী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চকবাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. নজরুল ইসলাম।
এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন- আজকের দিনটি আমাদের সবার জন্যই অত্যন্ত আবেগঘন এবং তাৎপর্যপূর্ণ। একদিকে বিদায়ের বেদনা, অন্যদিকে তোমাদের নতুন জীবনের হাতছানি। তোমরা বিগত দুটি বছর এই ক্যাম্পাসে পার করেছ। আজ তোমরা উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত দোরগোড়ায়। এইচএসসি পরীক্ষা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। এটি শুধু একটি পরীক্ষা নয়, বরং তোমাদের ভবিষ্যৎ গড়ার এবং উচ্চ শিক্ষার মূল প্রবেশদ্বার। মিলাদ ও দোয়া মাহফিলের মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহর দরবারে তোমাদের এই দীর্ঘ পরিশ্রমের সফলতার জন্য প্রার্থনা করা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি ও প্রবেশপত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

আপডেট সময় :