ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

যশোরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যশোর ব্যুরো
  • আপডেট সময় : ২২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন,জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকুক বা না থাকুক তারা দেশের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সবসময় মাঠে ছিলো আগামীতেও থাকবে। যশোরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির অংশ হিসেবে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
আজ মঙ্গলবার দুপুরে শহরের লালদীঘির পাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, দীর্ঘ লড়াইয়ের পরে একটি পরিবর্তন সম্ভব হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এখন নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলিন হতে হবে। জনগণ যাকে দেশ পরিচালনার দায়িত্ব দিবেন তারাই দেশ পরিচলনা করবেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় :