লালমনিরহাটে এলজিইডির তত্ববধানে বদলে যাচ্ছে গ্রামীন সড়ক ও অবকাঠামো
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
লালমনিরহাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র তত্বাবধানে বদলে যাচ্ছে গ্রামীন সড়ক ও অবকাঠামো।দীর্ঘদিন অবহেলিত গ্রামীন সড়ক,সেতু,কালভার্ট মেরামত ও নির্মানে নতুন মাত্রা পাওয়ায় বদলে গেছে যোগাযোগ ব্যাবস্থা।
লালমনিরহাট জেলার উন্নয়নে ভিন্নমাত্রা আনতে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের তত্ববধানে চলতি বছর ৯টি প্রকল্পের আওতায় জেলার ০৫টি উপজেলায় ৫০টি উন্নয়ন স্কিম বাস্তবায়িত হচ্ছে।
গ্রামীন পাকা সড়ক মেরামত,নতুন সড়ক নির্মান, কালভার্ট,সেতু,নির্মান প্রকল্প বাবদ ব্যায় ধরা হয়েছে প্রায় ৯২ কোটি ১৩ লাখ টাকা।প্রকল্পের অধিকাংশ কাজ শেষের দিকে,অবশিষ্ট কাজ দু-এক মাসের মধ্যে সমাপ্ত হবে।
প্রকল্পের কাজগুলো শেষ হলে লালমনিরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলের সাথে শহড়ের যোগাযোগ অভুতপুর্ব বদলে যাবে। এতে গ্রামীন অর্থনিতী চাঙ্গা হবে,মানুষের যাতায়াতে দুঃখ দুর্দশা লাঘব হবে।
আদিতমারী উপজেলার আমেনা বাজার হতে চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট সড়কটি দীর্ঘদিন খাল খন্দে ভরা থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটতো, সম্প্রতি সড়কটি নতুন করে সংস্কার করায় যাতায়াতে নতুন মাত্রা পেয়েছে।
কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ চৌপথি বাজারের ক্ষুদ্র ব্যাবসায়ী ফরিদ আলী জানান,ভেলাবাড়ী হতে বানীনগর জিওসি সড়কটি দীর্ঘদিন খালখন্দ থাকায় লালমনিরহাট গামী চলাচলরত যাত্রীদের মারাত্মক সমস্যা ছিল,সড়কটি সংস্কার করায় সকলের কষ্ট লাঘব হয়েছে এবং দুর্ঘটনা অনেকাংশে কমে এসেছে।
চাপারহাট হল মোড় থেকে কালভৈরব গামী সংযোগ সড়কটি দীর্ঘদিন চলাচল অনুপযোগী থাকায় সাধারন মানুষদের যাতায়তে ভোগান্তি ছিল, সড়কটি সংস্কার করায় যাতায়তে দুর্ভোগ লাঘব হয়েছে।স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন এই সড়কটি সংস্কার করায় চাপারহাট গামী মানুষের যাতায়াতে যে দুর্ভোগ ছিল তা লাঘব হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাট জেলার নির্বাহী প্রকৌশলী কাওছার আহমেদ জানান,লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু উদ্দোগ গ্রহন করেছেন,তার প্রচেষ্টায় জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ হাতে নিয়েছে। চলতি অর্থ-বছরে জেলার বিভিন্ন উপজেলায় ৯টি প্রকল্পের আওতায় ৫০টি উন্নয়ন স্কিম বাস্তবায়ন করা হয়েছে।
এছাড়াও এ মাসের মধ্যে চারটি প্রকল্পে ১৭টি স্কিমের অনুকূলে আনুমানিক ২২ কোটি টাকার দরপত্র আহবান করা হবে বলে প্রকৌশলী জানান, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে লালমনিরহাট জেলার গ্রামীন সড়ক ও অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখবে।


















