ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনার ও মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি Logo ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo তথ্য অধিকার ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo পরিচ্ছন্ন ইসলামপুর গড়তে ইউএনওর মতবিনিময় সভা Logo শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু Logo দেওয়ানগঞ্জে নিখোঁজ নারীকে আখাউড়া থেকে উদ্ধার Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড Logo পার্বতীপুরে যুবদলের উদ্যোগে ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে ৮ ডিগ্রি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ২৯১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে ৮ ডিগ্রি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক মো. আনিসুর রহমান জানান, এদিন সকাল ৬টা শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় তাপমাত্রা পাওয়া যায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

তিন ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। এখন থেকে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে থাকবে।

শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গত ২৩ নভেম্বর এবং ২৪ নভেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দুই দিনই একই তাপমাত্রা ধরা পড়ে। ২৩ নভেম্বরই চলতি শীত মৌসুমের তাপমাত্রার সর্বনিম্ন তালিকায় প্রথম উঠে এলো শ্রীমঙ্গলের নাম।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জাতীয় পূর্বাভাষ কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, সারাদেশের আবহাওয়া অফিসগুলো থেকে পাঠানো নিম্ন তাপমাত্রাগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে। তা হলো ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, এখন থেকে দেশের তাপমাত্রা কিছুটা কমতে থাকবে। তবে অতোটা কমবে না। ডিসেম্বরের এই কয়দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির মধ্যেই থাকবে।

ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। জেলা এবং উপজেলার সরকারি হাসপাতালগুলোতে ধীরে ধীরে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর চাপ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে ৮ ডিগ্রি

আপডেট সময় :