ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা

সাভারে নিহতের সংখ্যা পৌঁছালো ৩৪

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার সাভারে গেল সোমবার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বুধবার (৭ জুলাই) দুপুর পর্যন্ত নিহত হওয়ার সংখ্যা দাঁড়াল ৩৪। সাভারের বিভিন্ন হাসপাতাল ও নিহত ব্যক্তিদের স্বজনের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ইউসুফ প্রথম আলোকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম সাদেক (২৭)। এ নিয়ে গত তিন দিনে এ হাসপাতালে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, সংঘর্ষের ঘটনায় হাসপাতালটিতে ৯ জনের মৃত্যুর তথ্য রয়েছে। তাদের মধ্যে একজনের খাবার দোকান পুড়িয়ে দেওয়ায় ঘটনার আকস্মিকতায় স্টোক করে মারা গেছেন বলে জানা যায়। মৃত মো. ইসমাইলের (৭০) ভাতিজা বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া শ্রাবণ গাজী (২১) নামের এক তরুণের লাশ পাওয়া গেছে।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের প্রথম আলোকে বলেন, হাসপাতালটিতে মৃত অবস্থায় সোমবার ৯ জনকে আনা হয়েছিল। তাঁদের মধ্যের ইসমাইল ও শ্রাবণ গাজীও ছিল।

আশুলিয়া থানা এলাকার মরদেহগুলোর মধ্যে শিল্প পুলিশের দুজন সদস্যের মরদেহ রয়েছে বলে জানান স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে এ বিষয়ে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আশুলিয়া থানা এলাকায় আমাদের কোনো সদস্য নিহত হননি। ঢাকা জেলা ডিএসবির দুজন সদস্য রয়েছেন। একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাভারে নিহতের সংখ্যা পৌঁছালো ৩৪

আপডেট সময় :