ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

রংধনু গ্রুপের পরিচালক মিজান গ্রেপ্তার

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৭৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।

গ্রেপ্তার মিজান রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার বলেও তাকে চেনে সবাই।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা থানা এলাকার যমুনা ফিউচার পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রংধনু গ্রুপের পরিচালক মিজানকে মঙ্গলবার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া মামলাসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর মিজানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংধনু গ্রুপের পরিচালক মিজান গ্রেপ্তার

আপডেট সময় :