ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

বান্দরবানে র‌্যাবের অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

বাসুদেব বিশ্বাস,বান্দরবান
  • আপডেট সময় : ৩১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ঘোষিত কর্মসূচিতে পালনকালে ছাত্রলীগের হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ান (র‌্যাব)।

গ্রেফতারকৃতের নাম আবু তৈয়ব চৌধুরী (৩৭)। গতকাল মঙ্গলবার রাতে জেলা সদরের আর্মি পাড়া থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে।

আইনশৃংখলা বাহিনী জানায়, বান্দরবান পৌরসভার ক্যায়াংয়ের মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও প্রাণনাশের হুমকি নৈরাজ্য সৃষ্টি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি যুবলীগ নেতা আবু তৈয়ব চৌধুরী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় হাবিব আল মাহমুদের দায়ের করা মামলার এজাহার নামীয় ২৪ নাম্বার আসামি হচ্ছে আবু তৈয়ব চৌধুরী। সে বর্তমানে জেলা যুবলীগের সদস্য ২০১১ সালে বান্দরবান পৌর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে বুধবার বিকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি আবু তৈয়ব চৌধুরী।তার বিরুদ্ধে থানায় ৪ টি মামলা হলেও এজাহার নামীয় ১টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানে র‌্যাবের অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় :