চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩৫০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবির দায়িত্বত্বপূর্ণ এলাকা সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ভারতের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে । গত বুধবার সকালে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের সীমাান্তবর্তী বাহিনী বিজিবি পক্ষে নেতৃত্ব দেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।
সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশী এবং ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেহ প্রবেশ করবে না এবং সীমান্ত সংক্রান্ত যে কোন সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে মর্মে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় । উভয় দেশের মিডিয়াা কর্তৃক সীমান্ত সম্পর্কিত যেকোন ধরনের অপপ্রচার কিংবা গুজব ছডানো যাবে না। উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি হতে বিরত থাকতে হবে। উভয় পক্ষ সীমান্ত সম্পর্কিত বিষয়ে লিখিত আলোচনা করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়। এছাড়াও উক্ত সম্মেলনে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল, গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, এবং স্টাফ অফিসার এবং বিএসএফের পক্ষে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং এবং বিএসএফ এর স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।













