ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’ এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় ময়মনসিংহ এর আয়োজনে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ডা. শামীম রহমান, প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা খাতুন ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমাদের ছেলে-মেয়েদের একজন মানবিক ও সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এছাড়াও তাদের সুস্থ জীবন গঠনে প্রয়োজন খেলাধুলা ও শরীরচর্চার মত কর্মকাণ্ড। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, এসব প্রতিযোগিতা শুধু তাদের মানসিক বিকাশের জন্য নয়, ভবিষ্যতে তাদের নেতৃত্বদানের গুণাবলী বিকশিত করে।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক মোঃ জালাল উদ্দিন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের সৃজনশীল হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে সহায়তা প্রদান করে। তাই প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
উদ্বোধনী খেলায় বালক পর্বে ময়মনসিংহ জেলা বনাম জামালপুর জেলা এবং শেরপুর বনাম নেত্রকোনা জেলার খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বালিকা পর্বে শেরপুর বনাম ময়মনসিংহ এবং জামালপুর বনাম নেত্রকোনার খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট সময় :