ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

বিআরটিএ অফিস ঘেরাওয়ের ঘোষণা সিলেটের পরিবহণ শ্রমিকদের

মোঃ সবুজ মিয়া, সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিআরটিএ অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে পরিবহণ শ্রমিকরা। আগামী ২৩ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১২টায় বিআরটিএ অফিস ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন কর্মসূচির দিন ঘোষণা করা হয়। সভায় জানানো হয়, ৩০ জানুয়ারি জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে এবং ২ ফেব্রুয়ারি বিআরটিএ সিলেটের সহকারী পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। তবে প্রশাসনের কাছ থেকে কার্যকর কোনো সাড়া না পাওয়ায় ৫ ফেব্রুয়ারি চন্ডিপুলে বিশাল মালিক-শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই সমাবেশ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের কোনো পদক্ষেপ না থাকায় আগামী ২৩ ফেব্রুয়ারি ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিন শ্রমিকদের নিজ নিজ অবস্থান থেকে মিছিলসহ বিআরটিএ অফিসে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় ভার্থখলা কেন্দ্রীয় কার্যালয়ে সিলেটের বিভিন্ন উপজেলার আঞ্চলিক উপ-পরিষদ ৭০৭ ও ২০৯৭-এর অন্তর্গত নেতৃবৃন্দকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে ঘেরাও কর্মসূচি সফল করা যায়।

রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ আলী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া-এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং ৭০৭-এর সভাপতি মো. জাকারিয়া আহমেদ।

এছাড়া বক্তব্য রাখেন— কার্যকরী কমিটির সভাপতি সুন্দর আলী খান, ২০৯৭ সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুল আলীম ভাসানী, ৭০৭-এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ২০৯৭ কার্যকরী কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, ৭০৭ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল আহমদ, ৭০৭-এর সদস্য এম. বরকত আলী, রাজা আহমেদ রাজা, রফিক মিয়া, আলতাব চৌধুরী, লিটন আহমেদ, সুজন মিয়া, এবাদুল আহমদ, সেবুল আহমেদ, আব্দুল জলিল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিআরটিএ অফিস ঘেরাওয়ের ঘোষণা সিলেটের পরিবহণ শ্রমিকদের

আপডেট সময় :