ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যদের জরুরী সভা শহরের একটি আভিজাত্য হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সাবেক সভাপতি ও বিশ্ব মানচিত্র পত্রিকার সাংবাদিক মাহাবুব আলম। বুধবার ১৯ ফেব্রুয়ারি জেলা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও একুশে সংবাদের প্রতিনিধি মেজবাউল এর সঞ্চালনায় সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গৃহীত হয়। জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব আলম আহবায়ক কমিটি উপস্থাপন করলে উক্ত কমিটির সর্ব সম্মতিক্রমে এই কমিটি ঘোষনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে মাহাবুব আলম রানাকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়। যুগ্ম আহবায়ক হলেন দৈনিক সরেজমিন বার্তার নওগাঁ রিপোর্টার জুয়েল রানা, যুগ্ম আহবায়ক সনজয় কুমার ও সদস্য সচিব দৈনিক একুশে সংবাদের নওগাঁ প্রতিনিধি মেজবাউল হক। অন্য সদস্যরা হলেন আসাদুজ্জামান , সিদ্দিকুর রহমান ও রানা সরদার ।

সভা থেকে প্রেসক্লাবের জেলা শাখার বিলুপ্ত কমিটিকে হিসাব, কাগজপত্র, অন্যান্য সম্পদ নতুন কমিটিকে দ্রুত বুঝে দেয়ার জন্য আহবান জানানো হয়। সভার সভাপতি সমাপনি বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রেসক্লাব পেশদার সাংবাদিকদের কাজের জন্য উন্মক্ত ঘোষণা করা হলো। সভায় জনাব ফরিদ উদ্দিনের নির্দেশনা মতাবেক ১১ টি উপজেলা কমিটি করে দ্রুত জেলার পুর্নাঙ্গ কমিটির লক্ষ্যে সম্মেলনের জন্য প্রস্তুতির সিদ্ধান্ত গৃহীত হয়।

নবগঠিত আহব্বায়ক মাহাবুব আলম রানা বলেন, আজ থেকে বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখা সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত ঘোষনা করা হলো। এই কমিটির প্রথম কাজ হবে সদস্যদের বসার জন্য একটা ব্যবস্থা করা।কেন্দ্রীয় কমিটি যে দিকনির্দেশনা দিবে বাংলাদেশ প্রেস ক্লাব আরও একধাপ এগিয়ে নিতে ঠিক সেভাবেই দায়িত্ব পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় :