ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

হাজারবার ফাঁসী দিলেও হাসিনার অপরাধের বিচার শেষ হবেনা : বরকত উল্লাহ বুলু

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সৈরাচার শেখ হাসিনা যে অপরাধ করেছে হাজারবার ফাঁসী দিলেও তার বিচার যথেষ্ট হবে না। শেখ হাসিনা গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, গুম করেছে তার বিচার এই বাংলায় করতে হবে। দেশে নিত্যপ্রোজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃক্সখলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তিনি। রবিবার বিকালে হযরত খানজাহান (রহঃ) মাজার সংলগ্ন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের মাঠে বাগেরহাট জেলা বিএনপি জনসভায় প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু আরো বলেন, নির্বাচিত সরকারই কেবল দেশের সংস্কার ও উন্নডন নিশ্চিত করতে পারে। বর্তমান দেশকে অস্থিতিশীল পরিস্থিতি দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এখন বাসে ডাকাতি হচ্ছে, লাশ পড়ে থাকছে। আইন-শৃক্সখলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। বর্তমান প্রশাসনে সৈরাচার আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। এদেরকে খুজে বের করতে হবে।

বিগত ১৭ বছর সৈরাচার আওয়ামী লীগ জনগনের ভোটাধিকার হরণ করেছে, দিনের ভোট রাতে হয়েছে। দেশে শান্তি ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে প্রথমে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোন তালবাহানা মেনে নেয়া হবেনা। বাগেরহাট জেলা বিএনপি জেলা বিএনপি’র আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এ্যাড. ওহিদুজ্জামান দিপু, শেখ কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, প্রকৌশলী মাসুদ রানা, খাদেম নিয়ামিুল নাসের লাপ, ব্যারিষ্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, এ্যাড. ফারহানা জাহান নিপা, মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান প্রমুখ।

জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো ও সরদার ওলিউর রহমান পল্টুর সঞ্চালনায় এ সমাবেশে রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবি তুলে ধরেন বক্তারা। দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে ১৭ বছর পর এই প্রথম বিশাল সমাবেশে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাজারবার ফাঁসী দিলেও হাসিনার অপরাধের বিচার শেষ হবেনা : বরকত উল্লাহ বুলু

আপডেট সময় :