ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ফুলপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

ফুলপুর, ময়মনসিংহ
  • আপডেট সময় : ৩৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুতের ২০০ কেভি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীররাতে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের মাড়াদেওরা গ্রামে চওড়া বাড়ী সংলগ্ন স্থানে ওই চুরির ঘটনা ঘটে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গ্রাহকরা। বর্তমানে বোরো ধানের মৌসুম থাকায় সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। ফসলি জমিতে জরুরী সেচ দিতে পাচ্ছেন না তারা।

সবজ্বি ও মাছ চাষীদের ক্ষেত্রেও একই অবস্থা। হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, চুরি যাওয়া ওই ট্রান্সফরমার থেকেই পুরো গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হতো। সেখানে প্রায় ৩ শত গ্রাহক রয়েছে। স্থানীয় মুসুল্লিরা জানান, মসজিদে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় ট্রান্সফরমার চুরির বিষয়টি তাদের নজরে আসে। তবে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির বিষয়ে বিদ্যুৎ অফিসের লোকজনের হাত রয়েছে বলে অনেকেই ধারণা করছেন। এ বিষয়ে ফুলপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, উক্ত ঘটনায় স্থানীয়দের দ্বায় রয়েছে। তাদেরকে আরো সচেতন হতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

আপডেট সময় :