ইসলামপুরে মাহে রমজান উপলক্ষে ইসলামী রিলিফ বাংলাদেশের খাদ্য সহায়তা
- আপডেট সময় : ৩৯৫ বার পড়া হয়েছে
ইসলামী রিলিফ বাংলাদেশ পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী, কুলকান্দি, সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়ন সমুহের ৮শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার (০১মার্চ ) সকালে ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নের দুইশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়। এর আগের দিন শুক্রবার সকালে সাপধরী ইউনিয়নের দুইশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।
ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শনিবার সকালে ইসলামী রিলিফ বাংলাদেশ এর খাদ্য সামগ্রী সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: রুহুল আমিন। নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রোমান হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী রিলিফ বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মোঃ আতাউর রহমান আনছারী, ফাইন্যাস অফিসার মো: করিম ফকির, সহকারী প্রজেক্ট অফিসার মো: একরামুল হকসহ আরে অনেকে।




















