ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

শিবসা নদীতে নৌকা ডুবি ১২ জেলে জীবিত উদ্ধার

মনির হোসেন
  • আপডেট সময় : ৪২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার শিবসা নদীতে নৌকা ডুবির ঘটনায় ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। উদ্ধার হওয়া জেলেরা সবাই নিরাপদে এবং সুস্থ আছেন। কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বলেন, গত ২ মার্চ  রবিবার রাত ১১ টায় খুলনার নলিয়ান সংলগ্ন শিবসা নদীতে সুন্দরবন থেকে গোলপাতা বহনকারী ৪ টি কাঠের বোট নিয়ন্ত্রণ হারিয়ে নোঙ্গররত লাইটার জাহাজ অনি-৮ এর সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ডুবে যায়।

ফলে নৌকায় থাকা ১২ জন জেলে পানিতে ভাসতে থাকে। দুর্ঘটনার তথ্য পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান থেকে ৭ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ রেসকিউ বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মাঝিদের সহায়তায় উদ্ধার কার্যক্রম আরম্ভ করে। উদ্ধারকারী দল দ্রুততার সাথে সকল জেলেকে নিরাপদে উদ্ধার করে বিসিজি আউটপোস্ট নলিয়ান নিয়ে আসে। বর্তমানে উদ্ধারকৃত জেলেরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন। উদ্ধারকৃত জেলেরা স্বল্প সময়ে সফল উদ্ধার অভিযানের জন্য কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিবসা নদীতে নৌকা ডুবি ১২ জেলে জীবিত উদ্ধার

আপডেট সময় :