ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

খাগড়াছড়িতে শিশুর রহস্যজনক মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
খাগড়াছড়ি জেলা শহরের অপর্ণা চৌধুরীপাড়ার একটি বাড়ির উঠান থেকে থৈঅং প্রু মারমা নামের এক শিশুর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(৮ মার্চ) বিকেলে ঘটনাস্থল থেকে ১২বছর বয়সী থৈঅং প্রু মারমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, অপর্ণা চৌধুরী পাড়ার এক বাড়িতে গৃহ-পরিচায়ক হিসেবে কাজ করতেন থৈঅং প্রু মারমা । ওই বাড়ির মালিকের স্ত্রী মাসিনু মারমা বেলা সাড়ে ১১টার দিকে থৈঅং প্রুকে বাসায় রেখে বাইরে যান। প্রায় ১ ঘণ্টা পর ফিরে এসে গেইট খোলার জন্য থৈঅংকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে প্রতিবেশীর সহযোগিতায় দেয়াল পার হয়ে গেইট খোলেন তিনি। এসময় বাড়ির উঠানের বালুর স্তূপের ওপর শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি দুপুরে ঘটলেও সেটি ধামাচাঁপা দেয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত থৈঅং প্রু মার্মা গুইমারা উপজেলার দেওয়ানপাড়া গ্রামের থঅংগ্য মার্মার ছেলে। সে এক বছর আগে জেলা শহরের অপর্ণা চৌধুরীপাড়ার এ বাড়িতে গৃহপরিচায়ক হিসেবে কাজ শুরু করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য বলা যাবে। এব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে শিশুর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় :