ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

চৌগাছায় স্বামীর হাতে স্ত্রী নিহত পারিবারিক কলহের জেরে নৃশংস হত্যা

যশোর ব্যুরো
  • আপডেট সময় : ৩০৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে পারিবারিক কলহের জেরে রেক্সোনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ তার স্বামী রাকিবুল ইসলাম সিজার (৪৫)-এর হাতে নিহত হয়েছেন।  সোমবার সকালে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আসামি রাকিবুল ইসলামের প্রথম স্ত্রী ঢাকায় থাকেন, তবে তাদের কন্যাসন্তান বাবার সঙ্গেই বসবাস করে। তিনি মাঝে মাঝে মেয়ের জন্য মিষ্টি বা খাবার কিনে আনতেন, যা নিয়ে দ্বিতীয় স্ত্রী রেক্সোনা খাতুনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো।

সকালে একই বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে রাকিবুল ইসলাম কাজে বের হতে চাইলে রেক্সোনা খাতুন তাকে বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাকিবুল ইসলাম রাগান্বিত হয়ে পাশে থাকা বাঁশ দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রেক্সোনা খাতুনের মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ঘটনার সংবাদ শুনে যশোরের চৌগাছা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এসআই মোঃ মিজানুর রহমান সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে আসামি রাকিবুল ইসলাম সিজার পলাতক রয়েছে। পুলিশ হত্যার সঠিক কারণ উদঘাটন ও আসামিকে গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চৌগাছায় স্বামীর হাতে স্ত্রী নিহত পারিবারিক কলহের জেরে নৃশংস হত্যা

আপডেট সময় :