ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

নোয়াখালীতে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ৩৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী সদর উপজেলা থেকে নিখোঁজের তিন দিন পর এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তরুণের নাম মনির হোসেন ওরফে কামরুল (২৫)। তিনি উপজেলার করিমপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির নুরনবী গাজীর ছেলে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে স্থানীয় এক বাসিন্দা করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন মেহগনি বাগানের পাশে গরুর জন্য ঘাস কাটতে যায়। ওই সময় সেখানে তিনি কামরুলের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার শৌরচিৎকার শুনে লোকজন এগিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সুধারাম থানার সেকেন্ড অফিসার (এসআই) শ্রীবাস চন্দ্র দাস বলেন, কামরুল বেকার ছিলেন। প্রায় শ্বশুর বাড়িতে থাকতেন, নিজের বাড়িতে কম থাকতেন। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করতেন। তার মরদেহের পাশে ইঁদুর মারার বিষের ওষুধ পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় :