ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য জব্দ করলো কোস্টগার্ড 

মনির হোসেন
  • আপডেট সময় : ৪০০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার শ্যামনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। ১৮ মার্চ মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৭ মার্চ  সোমবার রাত ৮ টায় কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মানিকখালি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মানিকখালি ব্রিজের রাস্তা ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে আসা ৮১ হাজার শলাকা অবৈধ ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত পাতার বিড়ি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য জব্দ করলো কোস্টগার্ড 

আপডেট সময় :