ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

কপিলমুনিতে চালে প্লাস্টিকের বস্তা ব্যবহারে ১০ হাজার টাকা জরিমানা 

আব্দুল মজিদ, পাইকগাছা প্রতিনিধি 
  • আপডেট সময় : ৪০৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাইকগাছার কপিলমুনিতে চালে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার কপিলমুনি বাজারে অটো রাইস মিল গুলোতে অভিযান পরিচালনা করেন পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় উপজেলার কপিলমুনি বাজারে অভিযান চলাকালীন   সময়ে চালের বস্তায় পাটের তৈরি ব্যাগ ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা এবং অন্য প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে চাউল প্লাস্টিকের বস্তায় মোড়কজাত করার অপরাধে সুন্দরবন অটো রাইস প্রতিষ্ঠানকে ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা সহ সতর্কমূলক পরামর্শ  প্রদান করা হয়েছে। এসময় জেলা পাট উন্নয়ন মুখ্য পরিদর্শক মুজিবর রহমান, পেশকার মো. ইব্রাহিম হোসেন, এসআই সবুরসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান- ধান, চাল, আটা, ময়দা ও চিনির পরিবহনের জন্য পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু মিল মালিকরা আইন অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে এই আইন অমান্য করেছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কপিলমুনিতে চালে প্লাস্টিকের বস্তা ব্যবহারে ১০ হাজার টাকা জরিমানা 

আপডেট সময় :