ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ফিশিং ট্রলারে ডাকাতি করতে গিয়ে শাহিন বাহিনীর ৫ দস্যু আটক

মনির হোসেন 
  • আপডেট সময় : ৩৯২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার তেঁতুলিয়া নদীতে ফিশিং ট্রলারে ডাকাতি করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক হয়েছেন কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জলদস্যু।  আটক জলদস্যুরা হলেন-মোঃ মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), মোঃ জুয়েল শেখ (২৬),পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদার (৩৮)।এরা সকলে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা।

১৯ মার্চ বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মার্চ  বুধবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি আভিযানিক দল  ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উক্ত এলাকা হতে জেলেদের ট্রলারে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জন দুর্ধর্ষ জলদসুকে ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ৩টি বোট সহ আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত জলদস্যু, জব্দকৃত অস্ত্র, মাদক ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিশিং ট্রলারে ডাকাতি করতে গিয়ে শাহিন বাহিনীর ৫ দস্যু আটক

আপডেট সময় :