ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

কোস্টগার্ডের পৃথক অভিযানে ২ হাজার ৫৭৬ পিস ইয়াবাসহ তিনজন আটক

মনির হোসেন 
  • আপডেট সময় : ৪১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার রূপসা ও কয়রায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৭৬ পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ২১ মার্চ শুক্রবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ মার্চ শুক্রবার সকাল ৭ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা ও বিসিজি স্টেশন কয়রা এর আভিযানিক দল খুলনার রুপসা থানাধীন খান জাহান আলী টোল প্লাজা এবং কয়রার দশহালিয়া খেয়া ঘাট এলাকায় ৪টি পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে ২ হাজার ৫৭৬ পিস ইয়াবা ও ১ টি মোটরসাইকেল সহ ৩ জন মাদক পাচারকারী মোছাঃ ফাতেমা (৫০), শাহিনা আক্তার (২৩) এবং মোঃ বেলাল হোসেন (৩৫) কে আটক করা হয়। আটককৃত মাদক পাচারকারীরা কক্সবাজারের মহেশখালী এবং সাতক্ষীরার দেবহাটা থানার বাসিন্দা।

তিনি আরও বলেন, জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোস্টগার্ডের পৃথক অভিযানে ২ হাজার ৫৭৬ পিস ইয়াবাসহ তিনজন আটক

আপডেট সময় :