ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

বাগেরহাটের মোড়েলগন্ঞ্জে বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ 

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৭১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। গত ২৭ মার্চ রাতে জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের গাজীর ঘাট এলাকার শিকদার মহলে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত আব্দুল হক শিকদার জানান, উপজেলার তেলিগাতি ইউনিয়নের গাজীর ঘাট গ্রামে কৃষক আব্দুল হক শিকদারের সঙ্গে প্রতিবেশী ওয়াহিদুল গাজীর দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে ঘটনার দিন গভীর রাতে ওয়াহিদুল গাজী, হোসেন হাজরা, আলাউদ্দিন, সেন্টু, মহিদুল মাস্টার,জামাল শেখ, সুমন শেখ, তারেক রহমান ও সোবান শেখ সহ ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে আব্দুল হক শিকদার, আব্দুর রব শিকদার ও তার ভাইয়ের বাড়িতে রাতের আধারে ঘরের বেড়া কেটে ঢুকে তাদের পরিবারের সদস্যদের চোখ , হাত ও পা বেধে ঘরের বাইরে এনে ভাংচুর, নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্য সেলিমাবাদ কলেজের ছাত্রী সাংবাদিকদের জানায়, তারেক , সেন্টু হাজরা, হাসিব গাজী অস্ত্রের মূখে জিম্মি করে আমাকে ও আমার আম্মুকে হাত, পা বেধে ঘরের বাইরে বের করে আমাদের ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিস পত্র লুট করে ঘরবাড়ি আগুন দিয়ে সব পুড়ে ছাই করে দিয়েছে ওরা। আমি ওদের কাছে বলেছিলাম আমার কলেজ ব্যাগটি ফিরিয়ে দিতে আমার আর কিছু চাইনা। ওরা আমাকে তা ও দেয়নি। আমরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছি। আমরা এই অন্যায়ের বিচার চাই।
অভিযুক্ত ওয়াহিদুল গাজী নিজেকে নির্দোষ দাবী করে বলেছেন, এই ঘটনার সাথে আমার কোন ধরনের সসম্পৃক্ততা থাকলে আমি আমার শাস্তি দাবী করি । একটি মহল পরিকল্পিত ভাবে আমাকে এঘটনায় জড়ানোর চেষ্টা করছে । বাগেরহাট পুলিশ পরিদর্শক ( অফিসার ইনচার্জ মোরেলগঞ্জ থানা) মোঃ রাকিবুল হাচান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটের মোড়েলগন্ঞ্জে বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ 

আপডেট সময় :