ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

নলিয়ানে কোস্টগার্ডের অভিযানে মাদক ব্যবসায়ী মোজাহিদ আটক

মনির হোসেন
  • আপডেট সময় : ৩৪৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার নলিয়ান বাজার এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ৮ এপ্রিল মঙ্গলবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল মঙ্গলবার দুপুর ১ টায় বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান এর একটি আভিযানিক দল খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. মোজাহিদ গাজি (২৮)। তিনি খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।

জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নলিয়ানে কোস্টগার্ডের অভিযানে মাদক ব্যবসায়ী মোজাহিদ আটক

আপডেট সময় :