ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ইমন হত্যা মামলায় গোপালপুর পৌর যুবলীগ সভাপতি গ্রেপ্তার

অলক কুমার, টাঙ্গাইল
  • আপডেট সময় : ২১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া কলেজছাত্র ইমন হত্যা মামলায় গোপালপুর পৌর যুবলীগের সভাপতি টগর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মো. টগর মিয়া (৩৬) টাঙ্গাইল জেলার গোপালপুর পৌর সদরের নন্দনপুর গ্রামের হাছেন আলীর ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে গোপালপুর উপজেলার নলিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে কলেজছাত্র ইমন নিহত হয়। এ ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক ৭ এমপি ও ১৫৭ জনের নাম উল্লেখসহ ৪০০/৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৯।

সেই মামলায় টগর ৬৬ নম্বর এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর গোপনে সৌদিআরব চলে যান টগর। দীর্ঘ ৮ মাস বিদেশে থাকার পর গতকাল শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটক করেন। পরে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে মির্জাপুর থানায় নিয়ে আসেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, গ্রেপ্তার টগরকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইমন হত্যা মামলায় গোপালপুর পৌর যুবলীগ সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় :