ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

ইসলামপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯মে) সভুকুড়া গ্রামে দিনব্যাপী অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।
এই মেলায় কমিউনিটির সদস্যবৃন্দ, মা ও শিশু এবং কিশোরীরা অংশগ্রহণ করেন। পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সম্পর্কে প্রাথমিক তথ্য যেমন – খাদ্য নিরাপত্তা, অনিরাপদ হওয়ার কারণ, খাদ্য নির্বাচন ও ক্রয়, সংরক্ষণ, তৈরি এবং পুস্টিকর উপায়ে রান্না সম্পর্কে আলোচনা করা হয়। এই মেলাতে কিশোরী পুষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ খাদ্য, পারিবারিক পুষ্টি, প্রকল্প পরিচিতি ও কাউন্সিলিং কর্নার সহ ৪টি স্টল সাজানো হয়েছিল।
জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এ.এম আবু তাহের, উপজেলা কৃষি অফিসার এ.এল.এম রেজুয়ান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা খাতুন, গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমসহ আরো অনেকে।
Five Zero Plus এবং ENOUGH ক্যাম্পেইন এর অন্তর্ভুক্ত মে মোমেন্ট এর অংশ হিসেবে আলোচনা করেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব। তিনি Global May Moment-2025-Nourish 2 Flourish (পুষ্টি থেকে সমৃদ্ধ হও) প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন যে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং অপুষ্টি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত করছে. ENOUGH ক্যাম্পেইনসহ বিভিন্ন উদ্যোগ এই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে। অংশগ্রহণকারীরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে কাজ করার এবং একটি সুস্থ, সবল ও পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞাবদ্ধ হন।
আলোচনা শেষে খাজা বাবা সত্য বাউল সংঘ নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কিত জামালপুর এর লোকসংগীত পরিবেশন করেন।
জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত 

আপডেট সময় :