ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা কর্মশালা অনুষ্ঠিত 

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জ
  • আপডেট সময় : ২৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা’ শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার( ৩জুন) মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে কোর্ট এলাকায় আনন্দ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা এর প্রধান কার্যালয়ের উপ প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) নিত্য প্রকাশ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপ প্রকল্প পরিচালক ( প্রশিক্ষণ ও বাস্তবায়ন) কাকলি রানী মজুমদার, জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক সাদিকা সুলতানা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মুন্সীগঞ্জ জেলার সভাপতি অ্যাড. অজয় চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল, প্রকল্পের জেলা মনিটরিং কমিটির সদস্য অভিজিৎ দাস ববি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দু বিবাহ রেজিস্ট্রার জিতু রায়।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মুন্সীগঞ্জ জেলার ৬ উপজেলার ১৫০ জন প্রশিক্ষণার্থী ৫টি গ্রুপে অংশগ্রহণ করেন। এদের মধ্যে রয়েছে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ, মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা। উল্লেখ্য যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত মন্দিরভিতে শিশু ও গণশিক্ষার চলমান কার্যক্রমের আওতায় মুন্সীগঞ্জ জেলায় ৭২টি কেন্দ্রে ২ হাজার ১৬০ জন শিশু- কিশোর ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জন করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা কর্মশালা অনুষ্ঠিত 

আপডেট সময় :