ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

গোবিন্দগঞ্জে সারের দোকানে অভিযান

৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯শ কেজি ধান বীজ জব্দ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ২২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনহীন ভাবে সার বিক্রয়, অবৈধভাবে মজুদ ও ক্রয় রশিদ না থাকায় সার ও কীটনাশকের দোকানে সেনাবাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে আদালত ৫০ হাজার টাকা জরিমানা করা করেছে। অভিযান কালে ৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯শ কেজি ধানের বীজ জব্দ করা হয়।
মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর বাজার এলাকায় সেনাবাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।
অভিযানের সূত্র বলছে, মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ পৌর বাজারে মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ন চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রুপালী সার ঘর, মেসার্স প্রধান কৃষি সম্ভারে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযান কালে অভিযুক্ত ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রি এবং বীজে ভেজাল মিশিয়ে বিক্রিতে কৃষি পণ্য উৎপাদনে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
অভিযানের সময় গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর ইনজামামুল আলম, ক্যাপ্টেন ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোবিন্দগঞ্জে সারের দোকানে অভিযান

৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯শ কেজি ধান বীজ জব্দ

আপডেট সময় :