সরিষাবাড়ী আওনা ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন কমিটি গঠন
- আপডেট সময় : ৩৭২ বার পড়া হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিশন জন্মের ৪৫ দিনের মধ্যে সকল শিশুদের জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক এর পাশাপাশি যে কোন লোক মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করারও বাধ্যবাধকতা রয়েছে। তাই সরকারের এই মহৎ উদ্যেগ কে স্বাগত জানিয়ে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়ন পরিষদে সার্বজনীন জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২জুলাই) বিকেলে ৪নং আওনা ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত–পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান–১ মোছাঃ মিনারা বেগমের সভাপতিত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বেগবান করার লক্ষে এই কমিটি করা হয়।
ইউনিয়ন তথ্য সূত্রে জানা যায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির কাজ হলোঃ- জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে সফল করার জন্য ইউনিয়ন পরিষদে গঠিত একটি কমিটি। এই কমিটি জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক কার্যক্রম তদারকি করে এবং সরকারের দেওয়া লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা। এই টাস্ক ফোর্স কমিটির প্রধান কাজ হলোঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা। নিবন্ধনের জন্য আবেদনকারীদের সহায়তা করা। নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা। জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা। নিবন্ধনের অগ্রগতি মাসিক ভিত্তিতে জেলা প্রশাসকের কাছে পাঠানো।
নিবন্ধন সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে কাজ করা ইত্যাদি।
৪নং আওনা ইউনিয়ন পরিষদে এই টাস্ক ফোর্স কমিটি গঠনের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও কার্যকর এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান-১ মোছাঃ মিনারা বেগম।













