ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

শেরপুর সীমান্তবর্তী ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ করেছে বিজিবি

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ২০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকা দিয়ে অভিনব কায়দায় ভারতে পাচকরকালে ৬৩ কেজি বাংলাদেশী শিং মাছ জব্দ করেছে বারোমারী বিজিবি। গতকাল বুধবার (২৩ জুলাই) দুপুরে এই মাছগুলো জব্দ করা হয়। জব্দকৃত মাছের বিক্রয় মূল্য ১২ হাজার ৬ শত টাকা।ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মেহেদী হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে,জেলার নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপি’র দাওধারা এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় বাংলাদেশী শিং মাছ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র বারোমারী বিওপির বিজিবি’র একটি টহল দল অভিযান চালিয়ে ৬৩ কেজি বাংলাদেশী শিং মাছ জব্দ করলেও চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে জব্দকৃত শিং মাছগুলো পচনশীল দ্রব্য হওয়ায় শেরপুর জেলার কাস্টমস অফিসের সাথে সমন্বয় পূর্বক স্থানীয়
বাজার মূল্য যাচাই সাপেক্ষে ১২ হাজার ৬ শত টাকা নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। পরে উক্ত মাছ বিক্রির টাকা ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান আরো জানান,ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন
প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে বিজিবি দায়িত্ব পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুর সীমান্তবর্তী ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ করেছে বিজিবি

আপডেট সময় :