ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

মধুখালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা মন্ত্রণালয়ের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট প্রদান

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের মধুখালীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ৩৯ জন কৃতি শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে “পারফরম্যান্স বেইজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (ঝঊউচ)” প্রকল্পের আওতায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকির মোহাম্মদ নুরুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ আউয়াল আকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (এইচআরএম শাখা) মোঃ শওকত হোসেন মোল্লা, মধুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাজমুল হক এবং বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রজব আলী মোল্লা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগভিত্তিক সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৯ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ এবং একটি করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক ইতিরানী দাস ও খান মেহেদী হাসান। অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতি ছিল প্রানবন্ত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধুখালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা মন্ত্রণালয়ের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট প্রদান

আপডেট সময় :