কুড়িগ্রামে জেলা বিএনপির বিজয় র্যালি
- আপডেট সময় : ২২০ বার পড়া হয়েছে
ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ২ টায় বিএনপির জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের কয়েকহাজার কর্মী ও সমর্থক অংশ নেয়।
পরে কলেজ মোড়ে এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদর থানা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ ও জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান প্রমুখ।
প্রধান উপদেষ্টার জাতীর উদ্দ্যশ্যে দেয়া ভাষণে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা রক্ষা ও ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বক্তারা।




















