ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

মোংলায় বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ নাবিক, চলছে উদ্ধার অভিযান

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ৩৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোংলা বন্দরের জেটির অপরদিকে পশুর চ্যানেলে পণ্য বোঝাই বাল্কহেড থেকে পড়ে একজন নাবিক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে চলছে তল্লাশি অভিযান।তবে সাঁতার জানতেন না নিখোঁজ নাবিক রাব্বি। তাকে উদ্ধারে চলছে তৎপরতা।
মোংলা বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড জানায়, মোংলা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীতে পশুর নদীতে থাকা পণ্য বোঝাই বাল্কহেড এম,ভি শোভা-এরর লস্কর রমজান হোসেন রাব্বি (২০) অসাবধানতাবশত শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এরপর খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস।
নিখোঁজ রাব্বির বাড়ি ঝালকাঠির জেলার কাঠালিয়ায়। তার পিতার নাম জলিল শিকদার। এদিকে নিখোঁজের সন্ধান কার্যক্রমের সকল সহায়তা ও তদারকি করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
বাল্কহেড ‘এমভি শোভা’ মাস্টার মুজাফ্ফার মোল্লা বলেন, শনিবার ভোর ৪টায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম বোঝাই করে ঢাকার মেঘনা ঘাটের উদ্দেশ্যে বাল্কহেডটি ছেড়ে আসি। এরপর বাল্কহেডের লস্কর রাব্বি আমাকে এক কাপ চা দিয়ে যায়। পরে রাব্বিসহ তিনজন নাবিক বাল্কহেডের সাইডে বসে চা খাচ্ছিল। তখন অসাবধানতাবশত বাল্কহেড থেকে নদীতে পড়ে যায়। সাঁতার না জানার কারণে হয়তো নদীতে তলিয়ে যায়। তাৎক্ষণিক আমরা খোঁজাখুঁজি শুরি করি। না পেয়ে ৯৯৯ এ কল করলে ঘটনাস্থলে মোংলা বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ আসে। তারা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। মাষ্টারসহ বাল্কহেডে আমরা ৭ জন স্টাফ-কর্মচারী ছিলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোংলায় বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ নাবিক, চলছে উদ্ধার অভিযান

আপডেট সময় :