ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

হরিণাকুন্ডুতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নজরুল ইসলাম, ঝিনাইদহ
  • আপডেট সময় : ২৯১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে উপজেলা ও পৌর ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
হরিণাকুণ্ডু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামীম রেজা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিন্নাতল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, হরিণাকুণ্ডু পৌর ছাত্রদলের আহ্বায়ক আকরাম হোসেন, সদস্য সচিব ইখলাচ উদ্দিন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তারেক আল মামুন।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পাওয়া ১২৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া, তাদের অনুপ্রাণিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে পড়াশোনায় উৎসাহিত করার উদ্দেশ্যেই সংবর্ধনার আয়োজন বলে জানান আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হরিণাকুন্ডুতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় :