সংবাদ শিরোনাম ::
রামগতিতে যুবকের রহস্যজনক মৃত্যু
মো জহির উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর)
- আপডেট সময় : ২২৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগতিতে আজ মঙ্গলবার সকালে উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের ২নং ওয়ার্ডে মেহেদী হাসান বাহাদুর নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়। তার মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত যুবক মেহেদী হাসান বাহাদুর বুতাগো বাড়ির বাবর মাস্টারের একমাত্র ছেলে।তাকে নিজ বাড়ির রান্না ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, রান্না ঘরে ঝুলন্ত অবস্থায় বাহাদুরের মরদেহ প্রথম দেখতে পায় পরিবারের সদস্যরা। তার মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে—এটি কি আত্মহত্যা, নাকি পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার দৃশ্য সাজানো হয়েছে।সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করার দাবি জানান এলাকাবাসী।অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
















