ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩৬ লাখ টাকা ছিনতাই!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩৫ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই। ফজলুল হক নামের একজন ট্রাভেলস ব্যবসায়ী রিকশায় টাকার ব্যাগ নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এসময় একটি মাইক্রোবাস থেকে পুলিশের দুই সদস্য নেমে রিকশার গতিরোধ করে এবং ব্যাগে ইয়াবা আছে বলে মাইক্রোবাসে উঠিয়ে নেয়। পরে কিছুদূর গিয়ে ব্যবসায়ী ফজলুল হককে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় শহরের পীরবাড়ী এলাকায় ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে চলে যায়।

ব্রাহ্মণবাড়িয়া শহরে বুধবার (২৭ মার্চ) দিনে দুপুরে ফিল্মী কায়দায় এই ছিনতাই ঘটনা ঘটে। পুলিশ পরিচয়ে এমন ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।

ব্যবসায়ী ফজলুল হক সংবাদমাধ্যমকে জানান, বাড়ি থেকে টাকার ভর্তি ব্যাগ নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছুটা পথ এগুতেই ব্যাগে ইয়াবা আছে বলে ঝাপটে ধরে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে শহরের পীরবাড়ী এলাকায় মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়। তিনি জানান, ছিনতাইকারীদের মধ্যে পুলিশের পোশাক পরা ছিল দুইজন। একজন ছিল সাদা পোশাকে।

শহরের পূর্বপাইকপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা সংবাদমাধ্যমকে জানান, দিন দুপুরে এমন ঘটনায় তারা অবাক। সাধারণ মানুষ বুঝবো কি করে তারা পুলিশ না ছিনতাইকারী। তারা নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ নিয়ে আমরা কাজ করছি। অপরাধীদের দ্রুত পাকড়াও করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩৬ লাখ টাকা ছিনতাই!

আপডেট সময় :