ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

নালিতাবাড়ীতে বন্যহাতি তাড়ায় যুবক নিহত

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৫২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি তাড়ায় উসমান আলী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ১টা নাগাদ উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও গারো পাহাড় এলাকায় ঘটনা।

নিহত উসমান আলীর বাবার নাম জামাল উদ্দিন। প্রত্যক্ষদর্শীদের স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে একদল বন্যহাতি সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও পাহাড়ি এলাকায় বোরো ধানের ক্ষেতে নেমে আসে।

স্থানীয় কৃষকরা তাদের ফসল বাঁচাতে বন্যহাতি তাড়া দেয়। হাতি তাড়ানোর একপর্যায়ে বন্যহাতির দল পাল্টা তাড়া করলে উসমান আলীসহ অন্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পা পিছলে পড়ে গেলে পাশে থাকা বৈদ্যুতিক জেনারেটরের তারে জড়িয়ে পড়েন উসমান।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানান, মাত্র আড়াই মাস আগে উসমান বিয়ে করেছেন। হতদরিদ্র উসমান ও তার পরিবারবর্গ নাকুগাঁও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নালিতাবাড়ীতে বন্যহাতি তাড়ায় যুবক নিহত

আপডেট সময় :