ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

নাটোরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার (৩১ মার্চ) দিবাগত রাতে নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে নুসরাত জাহান মারিয়া বৈশাখীর (১৮) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুসরাত জাহান মারিয়া বৈশাখী জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর এলাকার রফিকুল মৃধার মেয়ে।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, জেলা ব্যাটমিন্টন দলের খেলোয়াড় নুসরাত জাহান মারিয়া বৈশাখী উত্তর বড়গাছার ৪ তলা বাড়ির ছাত্রী নিবাসে ৩য় তলার একটি রুমে ভাড়া থাকতো। রাত ৯টার দিকে ৩য় তলার ছাত্রীরা বাড়ির মালিককে ফোন করে জানায়, বৈশাখীর রুমে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।

বাড়ির মালিক বিষয়টি পরিবার ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে দরজা ভেঙে ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় বৈশাখীর মরদেহ উদ্ধার করে। ভেতর থেকে রুমের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, নিহতের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। মরনদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় :