ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

পাহাড়ে অপতৎপরতা দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে সেনাবাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৫২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাহাড়ে স্থায়ীভাবে শান্তি স্থাপনে সেনাবাহিনী কাজ করছে। সেখানে কোনো গোষ্ঠী বা দলের অপতৎপরতা দমনে সেনাবাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার শরীফ মোহাম্মদ আমান হাসান।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রিজিয়ন কমান্ডার বলেন, অপারেশন উত্তরণের আওতায় পাহাড়ে সব সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসীদের নির্মূল করে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে।

খাগড়াছড়ি জেলায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জীতেন বড়ুয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাহাড়ে অপতৎপরতা দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে সেনাবাহিনী

আপডেট সময় :