ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে নৌবহর কর্মসূচি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্ধার মানিক নদীতে আজ বুধবার পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নৌকা বাহিনীর বর্ণিল র‍্যালিতে অংশগ্রহণকারীরা স্লোগান, ব্যানার ও প্লাকার্ড প্রদর্শনের মাধ্যমে ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা জানান, উপকূলীয় এই অঞ্চলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও এলএনজি টার্মিনাল নির্মাণ পরিবেশের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করবে। তাই এসব প্রকল্প বন্ধের দাবি তুলে ধরেন তাঁরা।
প্রায় দুই ঘণ্টা ধরে চলে নৌবহরের প্রতিবাদী যাত্রা। এসময় বক্তৃতা করেন— কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ ও নাজমুস সাকিব। বক্তারা বলেন, উপকূলীয় জনপদের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় দ্রুত ফসিল জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে এবং বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির দিকে অগ্রসর হতে হবে।
নৌবহরটি আন্ধার মানিক নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করে। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে নৌবহর কর্মসূচি

আপডেট সময় :