ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে মহাসড়কে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছে সিদ্ধিরগঞ্জের ১-১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় ডাচবাংলা ব্যাংকের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তারা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করেন।
এসময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানার ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সী, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আঃ কাদির জিলানী হিরা, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মো. শহিদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার বিএনপি’র সদস্য মো. শাহজাহান কালু, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, বিএনপি’র মহিলা নেত্রী হেনা সর্দার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র এ্যাডভোকেট মাসুম, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি. এইচ. তোফা ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি শামীম আহম্মেদ ঢালীসহ সিদ্ধিরগঞ্জ থানাধীন ১-১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, বিএনপি’র প্রার্থী আজহারুল ইসলাম মান্নান অনুসারীরা সোনারগাঁও জুড়ে চাঁদাবাজী, লুটপাট, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এদিকে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের শিক্ষাগত যোগ্যতা নিয়েও নানা প্রশ্ন তোলেন বক্তারা। এসব বিবেচনায় বক্তারা তার প্রার্থীতা বাতিল করার জোর দাবি জানান।
বক্তারা বলেন, আমরা চাইনা আওয়ামী লীগের মতো বিএনপি মানুষের কাছে হাসি ঠাট্টার বস্তু হোক। যে লোক বিএনপির কেন্দ্রীয় নেতাকে চাঁদাবাজ বলেন, তার কোন অধিকার নেই মনোনয়ন পাওয়ার। তাছাড়া মান্নানের সংসদ সদস্য হওয়ার মতো শিক্ষাগত যোগ্যতা নেই। তাহলে সে কীভাবে মনোনয়ন পায়? মানববন্ধন শেষে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে নানা ধরণের স্লোগান দেয়া হয়। এ সময় একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাড়কের চিটাগংরোডস্থ ডাচবাংলা ব্যাংকের সামনে থেকে শুরু করে সানারপাড় মোড় গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নাম ঘোষণা করা হয়েছে। গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে মহাসড়কে বিক্ষোভ

আপডেট সময় :