ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ Logo ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo ডিমলায় দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে শরীর মালিশ করানোর অভিযোগ Logo ত্রিশালে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ দুই বোনের Logo জলঢাকায় পিয়েল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo সুন্দরগঞ্জে সেতু আছে, সংযোগ সড়ক নেই; ভোগান্তিতে ২০ হাজার মানুষ Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ গান পাউডার উদ্ধার Logo টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন Logo ভাঙনরোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে কবরস্থান থেকে ৬টি বন্দুক ও পাইপগান উদ্ধার

নোয়াখালী ব্যুরো
  • আপডেট সময় : ১০৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি পারিবারিক কবরস্থান থেকে ৬টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির পারিবারিক কবরস্থানের একটি ভাঙা কবর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মনু মিজির বাড়ির লোকজন কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একটি ভাঙা কবরে বস্তাবন্দি ব্যাগ পড়ে থাকতে দেখে। সন্দেহ হওয়ায় তারা বিষয়টি চন্দ্রগঞ্জ থানা ও বেগমগঞ্জ থানা পুলিশকে জানায়। খবর পেয়ে দুই থানার পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগটি উদ্ধার করে। পরে তা খুলে ভেতর থেকে ৬টি দেশীয় একনলা বন্দুক ও ১টি দেশীয় পাইপগান পাওয়া যায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে অস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানার হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে কবরস্থান থেকে ৬টি বন্দুক ও পাইপগান উদ্ধার

আপডেট সময় :