ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সাবেক কৃষিমন্ত্রীর গানম্যানের বিরুদ্ধে ভূমি দখল ও হয়রানির অভিযোগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর উপজেলায় সাবেক কৃষিমন্ত্রীর গানম্যান হিসেবে দায়িত্ব পালন করা পুলিশ কনস্টেবল রেজাউল করিমের বিরুদ্ধে ভূমি দখল, ক্ষমতার অপব্যবহার এবং ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন তার নিজ পরিবারের সদস্যরা।
গতকাল সোমবার দুপুরে ইসলামপুরে এক সংবাদ সম্মেলনে রেজাউল করিমের মা ও ভাই–বোনেরা অভিযোগ তুলে বলেন, রেজাউল করিম দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছেন। নিজের অংশ বুঝে নেওয়ার পরও তিনি বড় ভাই মাসুদ করিম পারভেজের জমি জোরপূর্বক দখল করতে চান।
অভিযোগে আরও বলা হয়, রেজাউল করিম পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও অশোভন আচরণ করেন এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে হয়রানির মাধ্যমে তাদের স্বাভাবিক জীবন ব্যাহত করছেন।
ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক কৃষিমন্ত্রীর গানম্যানের বিরুদ্ধে ভূমি দখল ও হয়রানির অভিযোগ

আপডেট সময় :