ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ফরিদপুর এনসিপির আহবায়ক হাসিবুর রহমান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হাসিবুর রহমান (অপু ঠাকুর)কে আহবায়ক ও সাইফ হাসান খান সাকিবকে সদস্য সচিব করা হয়েছে। গতকাল সোমবার দিনগত রাতে দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১০০ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম-আহবায়ক হিসেবে রয়েছেন মো. বায়োজিদ হোসেন শাহেদ, যুগ্ম-আহবায়ক এস এম জাহিদ, সৈয়দ আরমান উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম (ফরহাদ), ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন মোল্লা, অ্যাডভোকেট মিরাজ উদ্দিন শরীফ, মুরাদ মাতুব্বর, দেলোয়ার হোসাইন, সোলায়মান কবীর, মো. মনিরুল ইসলাম, মুহাম্মদ ইয়াকুব মোল্লা, মো. নজরুল ইসলাম, মাওলানা মো. আক্কাছ ও মো. কামাল হোসাইন।
সিনিয়র যুগ্ম-সদস্য সচিব হিসেবে রয়েছেন জিল্লুর রহমান। যুগ্ম-সদস্য সচিব পদে রাজা মিয়া, হাবিবুর রহমান (আল মুনির), মো. সোহান ইসলাম সুজাত, মো. হাইমিনুল ইসলাম বাহার, ডা. সালেহ আহমেদ শুভ, সাইফুল ইসলাম, হায়দার মোল্লা ও এসএস আকাশ।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শেখ বাচ্চু, মুহাম্মদ নাজমুল হুদা, মো. নজুরুল শেখ, মেহেদী হাসান, মো. নাইম, মো. সালাউদ্দিন, আরিফুজ্জামান হেলাল, তোফাজ্জল হোসেন, এসএম সাইম, হামিম বিন রশিদ। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন সাজিদ মণ্ডল।
নবগঠিত কমিটির আহবায়ক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) বলেন, আগামী ছয় মাসের জন্য এ আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন এ কমিটির লক্ষ্য ফরিদপুর জেলায় এনসিপির কার্যক্রমকে সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনা করা ও জনগণের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখা।
তিনি আরও বলেন, আহবায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো নতুন স্বপ্ন, নতুন দায়িত্ব ও নতুন পথচলা। সততা, ঐক্য আর মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদপুর এনসিপির আহবায়ক হাসিবুর রহমান

আপডেট সময় :