শ্রীপুরে ২১ জন শিক্ষার্থীকে ডিএসকের শিক্ষাবৃত্তি প্রদান
- আপডেট সময় : ৫৭ বার পড়া হয়েছে
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) গাজীপুর-৪ অঞ্চলের উদ্যোগে ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগী সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি চেক প্রদান।
বুধবার ডিএসকের শ্রীপুর আঞ্চলিক অফিসে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে গাজীপুর-৪ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফিরুজ মিয়ার সঞ্চালনায়,
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন ডিএসকে-র সহকারী পরিচালক এসএম ফারুক রানা।
এসময় উপস্থিত শিক্ষার্থিরা নিজেদের পরিচয় ও জীবনের লক্ষ তুলে ধরেন।
এবং তাদের মধ্য থেকে কয়েক জন শিক্ষার্থী ও অভিবাবক বক্তব্য রাখেন।
পরে আলোচনা অনুষ্ঠান শেষে ২১ জন শিক্ষার্থীর মাঝে ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগী সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি চেক প্রদান করা হয়।
এ বিষয়ে ডিএসকে জানায়, এস এস সি ১৩ জন শিক্ষার্থী কে ১২ হাজার টাকা করে ও এইচ.এস.সি এর ৮ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে সর্ব মোট ২১ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৪৮ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।
এই উদ্যোগের জন্য শিক্ষার্থীরা ডিএসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসকে শ্রীপুর শাখার ব্যবস্থাপক খাদিজা আক্তার, বরমী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী, সহ পৃন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
উক্ত নুষ্ঠানের সভাপতি ডিএসকে-র সহকারী পরিচালক এসএম ফারুক রানার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


















