ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

মানিকছড়ি হালদা খাল খনন কাজের উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা বাজারের পাশে হালদা নদী খনন কাজের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসন থেকে নির্বাচিত সাংসদ ওয়াদুদ ভুঁইয়া। “করবো কাজ, গড়বো দেশ সবার বাংলাদেশ” মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে,
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন “অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)” প্রকল্পের অধীনে হালদা খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে খালের নাব্যতা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন,মৎস প্রজননে মাছের অবাদ বিচরণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি সংক্ষিপ্ত পথ সভায় একথা বলেন।
জনকল্যাণ, উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ধারাবাহিকতায় এ ধরনের উদ্যোগ একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়া। উপজেলা বিএনপি সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন সহ জেলা নেতৃবৃন্দ, মানিকছড়ি উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানিকছড়ি হালদা খাল খনন কাজের উদ্বোধন

আপডেট সময় :