সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট, অভিযোগ
- আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ পোস্ট ও অপপ্রচার চালানোর অভিযোগে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।জানা গেছে, গত ১৭ মে ২০২৬ তারিখে নুর বাহার নামের এক নারী টেকনাফ মডেল থানায় এ জিডি করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে অনধিকার প্রবেশ করে ব্যক্তিগত ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।এছাড়াও “News Stand BD” নামের একটি ফেসবুক পেজ থেকে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ, আপত্তিকর ও মানহানিকর মন্তব্য প্রকাশ করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এতে তার সামাজিক সম্মান, ব্যক্তিগত মর্যাদা এবং পারিবারিক সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
অভিযোগকারী জানান, ভবিষ্যতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনকে বিষয়টি অবগত করার লক্ষ্যে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জিডিতে ডিউটি অফিসার ও তদন্তকারী কর্মকর্তার স্বাক্ষরের পাশাপাশি থানার সীলমোহর সংযুক্ত রয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ফেসবুক পেজের লিংকও সেখানে উল্লেখ করা হয়েছে বলে জানা যায়।
এদিকে, স্থানীয় সচেতন মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মানহানি ও সাইবার অপরাধ বন্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

















