ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে পড়েছে ইস্পাতগুলি চুরি হওয়ার সম্ভাবনা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার পাটকেলঘাটা ভৈরবনগর বয়েরখোলা ব্রিজের উত্তর পাশে ৩৩ হাজার ভোল্ট পিডিবির একটি বিদ্যুতের ইস্পাতের পোল দীর্ঘদিন যাবত হেলে থাকার পর অবশেষে পোলটি মাটিতে নুয়ে পড়েছে। তবে পোলটিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় কোন দূর্ঘটনা ঘটেনি। পোলটি দ্রুত অপসারন না করা হলে এলাকার চোর, মাদক সেবীরা রাতের আঁধারে পোলের ইস্পাত ও দামী তার চুরি করে নিয়ে যেতে পারে।
জানাগেছে, তালা থানায় বিদ্যুতের কোন ব্যবস্থা না থাকায় ১৯৭৮ সালের দীকে তৎকালিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সাতক্ষীরা সদরের পশ্চিম পার্শ্বের পাওয়ার হাউজ থেকে মাগুরার উপর দিয়ে খেজুরডাঙ্গা, ত্রিশমাইল, ভৈরবনগর, শাঁকদহ, পাটকেলঘাটা, ইসলামকাটি, বাউখোলা, সুজনশাহা হয়ে তালা বাজার সাব পাওয়ার হাউজ স্টেশন করে পিডিবি কর্তৃপক্ষ। দীর্ঘ ৪৬ বছর বিদ্যুতের পোল সে সময় খোয়া ও সিমেন্ট দিয়ে চার কোনে ইস্পাত বসিয়ে পোল স্থাপন করে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা করেন। যার মধ্যে একটি ভৈরবনগর বয়েরখোলা ব্রিজের উত্তর পাশে অবস্থিত যেটি দীর্ঘদিন হেলে পড়েছিল। দীর্ঘদিন কর্তৃপক্ষের অবহেলার কারণে পোলটি ঘেরের মধ্যে নুয়ে পড়ে। তাই কর্তৃপক্ষের উচিত দ্রুত এই পোলটি অপসারন করা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে পড়েছে ইস্পাতগুলি চুরি হওয়ার সম্ভাবনা

আপডেট সময় :