ধূমকেতু ট্রেনে হেরোইনসহ নারী আটক
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০ লাখ টাকার হেরোইনসহ এক নারী মাদক কারবারি কে আটক করা হয়েছে। গত শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে রাজশাহী রেলওয়ে থানার অধীন হরিয়ান রেলওয়ে স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়েছে। রেলওয়ে থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। লিজা তাবাসসুম (৩২) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিয়ালা কলোনির মৃত আবুল বাশারের মেয়ে। এ বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানান, পাকশী বিভাগীয় রেলওয়ে পুলিশ সুপার (এসপি) মোঃ মেহেদী হাসানের নির্দেশনায় রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়সাল বিন আহসানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়, এসময় ট্রেনের (চ) বগির ৩ নম্বর সিটে বসে থাকা এক নারীকে সন্দেহ জনক ভাবে তল্লাশি করা হয়, পরে তার সঙ্গে থাকা একটি সাদা- কালো ট্রাভেল ব্যাগ থেকে দুইটি পলিথিন প্যাকেটে রাখা ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন সদৃশ মাদক উদ্ধার করা হয়েছে। ট্রেন থেকে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানাই পুলিশ। তাকে গ্রেপ্তার করে উদ্ধার কৃত আলামত জব্দ করা হয়। আটক কৃত নারী মাদক কারবারি কে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।পাকশী বিভাগীয় রেলওয়ে পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান বলেন, রেলপথে মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

















